ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১০ জুন ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সব কিছুকে ইসলাম বানাবেন না, জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া মোটেও সমীচীন নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিন ৬৮ বিধিতে দেওয়া ইসলামী ব্যাংক সংক্রান্ত বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে বিরোধী দল যে বক্তব্য দিয়েছে, সেখানে বলা হয়েছে ন্যায্যতার পথে ফিরতে হবে। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। বিরোধী দলীয় নেতার বক্তব্য অনুযায়ী, শেয়ারগুলো ‘ডাকাতি করে’ কেনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইবনে সিনার শেয়ার লেনদেন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্লক মার্কেটে শেয়ার তিন গুণ দামে বিক্রি হয়েছে-এটি রেকর্ড।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে, তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা উচিত। এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেয়ারহোল্ডাররা কীভাবে শেয়ার কিনেছেন, সেটি একটি আলাদা বিষয় এবং এ নিয়ে বিতর্ক থাকতে পারে। প্রয়োজনে এটি দুদকের তদন্ত বা মামলার বিষয়ও হতে পারে। তবে পাবলিক লিস্টেড কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামো একটি ভিন্ন বিষয় এবং তা আলাদাভাবে তদন্ত করা যেতে পারে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর করা হবে। এছাড়া, নাবিল গ্রুপসহ যারা ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দেয়নি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হবে। একই সঙ্গে, বিগত সময়ে নিয়ম না মেনে ব্যাংকটিতে যে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

তিনি আরও বলেন, এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করতে গিয়ে অনেকে রাজনৈতিকভাবে বিষয়টিকে টেনে আনছেন। ‘ইসলামের ওপর হাত দেবেন না’, সম্প্রতি জামায়াত নেতাদের এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে বক্তব্যের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০