ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
১৮ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত রঙবাজার

সিনেমার দৃশ্যধারণের ফাঁকে। ছবি: সংগৃহীত

৪০০ বছরের পুরোনো যৌনপল্লী একরাতে গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে রঙবাজার সিনেমা। তামজিদ অতুলের গল্পে এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আগামী কুরবানির ঈদের পর প্রেক্ষাগৃহে বড় আয়োজনে মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতা রাশিদ পলাশের। কিন্তু বড়পর্দায় আসার আগেই চলতি মাসের শুরুতে সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যায় এর পুরো এইচডি প্রিন্ট। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে রঙবাজার সিনেমাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতিতে পাইরেসির কবল থেকে রঙবাজার সিনেমাটি রক্ষা করতে প্রেক্ষাগৃহের আশা ছেড়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এর ফলে রোববার (১৭ মে) থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমেটিক-এ স্ট্রিম হচ্ছে সিনেমাটি।

ওটিটিতে মুক্তি পাওয়া প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ গণমাধ্যমকে জানান, রঙবাজার সিনেমাটি সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজকের সিদ্ধান্তেই হঠাৎ করে ওটিটিতে মুক্তি দিতে হয়েছে। বড়পর্দার সিনেমা এভাবে আসায় নির্মাতা হিসেবে তার মন খারাপ হলেও পাইরেসির হাত থেকে বাঁচতে প্রযোজকের সামনে আর কোনো বিকল্প ছিল না বলেও জানান রাশিদ পলাশ।

বাস্তব ঘটনা অবলম্বনে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’ সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। রঙবাজার সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০