ব্রেকিং নিউজ
Daily Desh Canvas
১৮ অগাস্ট ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল

মানবজীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট (ই-সিগারেট ও হিটেড টোব্যাকো) ও নিকোটিন পাউচ নিষিদ্ধ এবং বাজার থেকে অপসারণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে কর্তৃত্ববিহীন ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাইকোর্ট বিভাগ রুল নিসি জারি করেছেন। বিচারপতি জে.বি.এম. হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়া-এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গতকাল সোমবার (১৭ আগস্ট ২০২৬) এ রুল জারি করেন।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে, মানবজীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকল ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট (ই-সিগারেট ও হিটেড টোব্যাকো) ও নিকোটিন পাউচ বাজার থেকে অপসারণ এবং/অথবা নিষিদ্ধ করার জন্য বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন প্রদান করা হবে না।

বাদীপক্ষের আবেদনে বলা হয়েছে, ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ব্যবহার ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত। এসব ক্ষতিকর পণ্যের বাজার নিয়ন্ত্রণ, অপসারণ এবং/অথবা নিষিদ্ধ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮(১) এবং অনুচ্ছেদ ৩২-এর সঙ্গে সাংঘর্ষিক এবং আন্তর্জাতিক চুক্তির ব্যত্যয়।

উল্লেখ্য যে, “Voyage of Discovery” মামলায় ধারাবাহিকতায় সুপ্রিমকোর্ট-এর মহামান্য হাইকোর্ট এবং আপিল বিভাগ তামাক শিল্প বা বিড়ি কারখানা স্থাপনের জন্য লাইসেন্স প্রদান সীমাবদ্ধ করা এবং বিদ্যমান তামাক ও বিড়ি কোম্পানিগুলোকে একটি নির্দিষ্ট ও যুক্তিসংগত সময়ের মধ্যে তামাকজাত পণ্য উৎপাদন থেকে সরে এসে অন্য শিল্পে রূপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায়বদ্ধতার ক্ষেত্রে আপিল বিভাগের এ নির্দেশনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মামলাটির বাদীগণ হলেন এ. কে. এম. মাকসুদ, সাইফুদ্দিন আহমেদ, হেলাল আহমেদ এবং মোঃ আমিনুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে তামাক প্রতিরোধে কাজ করে আসছেন। তারা ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট (ই-সিগারেট ও হিটেড টোব্যাকো) ও নিকোটিন পাউচের মতো ক্ষতিকর পণ্যের বিস্তার রোধে জনস্বাস্থ্যের স্বার্থে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নিশ্চিত করার লক্ষ্যে আদালতের শরণাপন্ন হন।

আদালতে বাদীপক্ষের হয়ে মামলাটির শুনানি করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং ব্যারিস্টার নিশাত মাহমুদ। শুনানিতে তারা জনস্বাস্থ্য সুরক্ষা, সংবিধানের অনুচ্ছেদ ১৮(১) ও ৩২ এবং ক্ষতিকর ইমার্জিং টোব্যাকো প্রডাক্টের বাজার নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায়িত্বের বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরেন।

লি/আ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০