ব্রেকিং নিউজ
Daily Desh Canvas
২০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় মোবাইল ব্যবহারের দাবিতে ক্লাশরুমে শিক্ষার্থীদের তালা

গাজীপুরের টঙ্গীতে একটি কওমি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগের শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহারের দাবিতে ক্লাসরুমে তালা দিয়ে আন্দোলন করায় ১৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ওই বিভাগে ১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন আগেই চলে যাওয়ায় বিভাগটি শিক্ষার্থী শূন্য হয়ে গেছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকার জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদরাসায় এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, মাদ্রারাসায় মোবাইল ফোন ব্যবহারের দাবিতে দাওরা হাদিস বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল।

কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ না করায় ক্লাসরুমে তালা লাগিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ ঘটনায় ওস্তাদের সঙ্গে বেয়াদবি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মাদ্রাসার দাওরা হাদিস বিভাগের ১৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের দাওরা হাদিস শাখার শিক্ষার্থীরা বিভিন্ন অনৈতিক দাবিতে ওস্তাদদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। কওমি মাদ্রাসার প্রচলিত নীতিমালায় মোবাইল ব্যবহারে কঠোর বিধিনিষেধ থাকায় তাদের দাবি অনৈতিক ও শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হয়।

পরবর্তীতে সন্ধ্যার দিকে তারা মাদ্রাসার দ্বিতীয় তলায় দাওরা হাদিস বিভাগের ক্লাসরুমে তালা লাগিয়ে মাদ্রাসা ত্যাগ করে, যা প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী।

জাকির হোসেন আরও বলেন, এ ঘটনার পর মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা রোববার দুপুরে জরুরি বৈঠক করেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে দাওরা হাদিস বিভাগের ১৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০