ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সমাজ ও রাষ্ট্রে নৈতিকতার চরম অবক্ষয় চলছে। দুর্নীতি, চারিত্রিক অধঃপতন, স্বার্থপরতা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অবক্ষয় রোধ করতে হলে রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

শুক্রবার ঢাকায় আয়োজিত এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির এই শীর্ষ নেতা। এসময় তিনি আরো বলেন, এই অবক্ষয় একদিনে সৃষ্টি হয় নি। দীর্ঘদিন ভুল জীবনব্যবস্থা চর্চার ফল এটি। আমাদের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচারিক ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা- সবকিছু চলছে ব্রিটিশদের রেখে যাওয়া ভুল মতাদর্শের উপর।

এখানে উন্নত চরিত্র গঠন, নৈতিক ও মানবিক গুনাবলী বিকাশের কোনো ব্যবস্থা নেই। ফলে শিক্ষিত মানুষরা দুর্নীতিবাজ হয়ে উঠছে, জনপ্রতিনিধিরা অর্থপাচার, নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছে, এমনকি মাদ্রাসার মতো প্রতিষ্ঠানেও বলাৎকার ও ধর্ষণের ঘটনা ঘটছে।

হেযবুত তওহীদের ইমাম বলেন, এই অন্যায়, অশান্তি, অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে অবশ্যই রাষ্ট্রের আদর্শ পরিবর্তন করতে হবে। আল্লাহর দেয়া ঐশী আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি বলেন, হেযবুত তওহীদ মানুষের সামনে সেই সঠিক আদর্শ গ্রহণের প্রস্তাব তুলে ধরছে।

শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, আপন শিশু বিকাশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন প্রমুখ। এসময় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পূর্ণ হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০