ব্রেকিং নিউজ
Daily Desh Canvas
৩০ অগাস্ট ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালদ্বীপে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমের মধ্যেই বাংলাদেশির মৃত্যু

সংসারের অভাব ঘোচাতে ঋণ করে দেড় বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার চৌদ্দগ্রামের ৫৪ বছর বয়সী আবদুল জলিল। স্বপ্ন ছিল প্রবাসে কঠোর পরিশ্রম করে ঋণ শোধ করবেন, স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটাবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মালদ্বীপে যাওয়ার মাত্র তিন মাসের মাথায় তার বৈধ কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর কাজের অনিশ্চয়তা, বেকারত্ব ও ঋণের চাপের মধ্যেই কাটছিল তার দিন। শেষ পর্যন্ত সেই প্রবাসজীবনের করুণ পরিণতি হলো ঘুমের মধ্যেই।

শনিবার (২৯ আগস্ট) রাতে মালদ্বীপের রাজধানী মালের একটি ভাড়া বাসায় ঘুমের মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান আবদুল জলিল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

নিহত আবদুল জলিল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল গাফুর। দেশে তার স্ত্রী ও দুই শিশুসন্তান রয়েছে।

স্বজনরা জানান, পরিবারের আর্থিক সংকট কাটাতে ধারদেনা করে প্রায় দেড় বছর আগে মালদ্বীপে যান জলিল। সেখানে প্রথম তিন মাস বৈধভাবে কাজ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি বৈধতা হারান।

এরপর থেকেই নিয়মিত কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে। কখনো কাজ মিললেও তা ছিল অনিশ্চিত। অন্যদিকে দেশে রেখে যাওয়া বড় অঙ্কের ঋণের চাপ তাকে সবসময় দুশ্চিন্তায় রাখত।

জলিলের চাচাতো শ্যালক প্রবাসী মো. জাকির বলেন, বৈধতা হারানোর পর জলিলকে প্রায়ই বেকার থাকতে হতো। দেশে বড় অঙ্কের ঋণ রেখে আসায় কাজ না থাকলে তিনি খুব চিন্তিত হয়ে পড়তেন। এসব কারণে তিনি মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়েছিলেন বলে জানান স্বজনরা।

ঘটনার রাতে অন্যান্য দিনের মতো খাবার খেয়ে ঘুমাতে যান আবদুল জলিল। মাঝরাতে তার রুমমেট তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জলিলের ভাই আবদুর রহমান বলেন, তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই সংকটাপন্ন। স্ত্রী ও দুই সন্তানকে রেখে জলিলের এমন মৃত্যুতে তারা অসহায় হয়ে পড়েছেন।

তিনি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

এদিকে আবদুল জলিলের মৃত্যুতে শোক জানিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।

পরিবারের আর্থিক অনটন ঘোচাতে বিদেশে গিয়ে বৈধতা হারানো, কাজের অনিশ্চয়তা ও ঋণের চাপে থাকা আবদুল জলিলের আকস্মিক মৃত্যু আবারও প্রবাসী শ্রমিকদের নিরাপদ, বৈধ ও নিশ্চিন্ত কর্মসংস্থানের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০