ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৭ মে ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদ-দ্বীনে রাতভর কী ঘটেছে, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই রাতে কী ঘটেছিল, সে বিষয়ে প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে তারা।

বুধবার (২৭ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ড-২–এ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ছিল। তবে ওয়ার্ডে থাকা কয়েকজন নবজাতকের মা অতিরিক্ত ঠান্ডার কারণে এসি বন্ধ করার অনুরোধ জানান। পরে দায়িত্বরত নার্সরা এসি বন্ধ করে দেন।

হাসপাতালের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে পুনরায় এসি চালু করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)–তে নেওয়া হয়। পরে একই ধরনের সমস্যা দেখা দিলে আরও পাঁচ নবজাতককে সেখানে স্থানান্তর করা হয়।

কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতকের মৃত্যু ঘটে।

হাসপাতাল জানিয়েছে, ওই ওয়ার্ডে সদ্য সন্তান প্রসব করা মায়েরা শিশুদের সঙ্গে অবস্থান করছিলেন এবং রাতের শিফটে তিনজন নার্স দায়িত্বে ছিলেন।

ঘটনার পর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাটি তদন্তে হাসপাতালে অবস্থান করছেন বলে জানানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। কোনো গাফিলতি বা ত্রুটি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে হাসপাতাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০