ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, উপস্থিত থাকবেন নোবিপ্রবির ৩য় সমাবর্তনে

নুসরাত জাহান সোমা
নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে সমাবর্তনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

সাক্ষাতে নোবিপ্রবির শিক্ষা ও গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নোবিপ্রবির অবদান, বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।

পরে উপাচার্য আগামী ২৪ জানুয়ারি ২০২৭ নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

রাষ্ট্রপতির এ সম্মতিতে নোবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাঁর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০