ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১৪ জুন ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আম কূটনীতি’র মাধ্যমে নেপালে বন্ধুত্বের বার্তা বাংলাদেশের

প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে সৌহার্দ্য ও দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে বার্ষিক ‘সিজনস বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের অংশ হিসেবে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের ১ হাজার ৭৫০ কেজির বেশি উৎকৃষ্ট মানের আম উপহার দিয়েছে বাংলাদেশ।

শনিবার (১৩ জুন) এক বার্তায় জানানো হয়, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নেপালের বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বাংলাদেশের বন্ধুদের মাঝে এ আম বিতরণ করে।

দূতাবাসের কর্মকর্তারা নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনের বেশি ব্যক্তির কাছে আমের প্যাকেট পৌঁছে দেন।

উপহারের মধ্যে ছিল খ্যাতিমান ক্ষীরশাপাতি জাতের আম, যা ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত ও ভারতীয় উপমহাদেশের অন্যতম সুস্বাদু আম হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সদ্য সংগ্রহ করা হয়।

সর্বোচ্চ সতেজতা ও গুণগত মান নিশ্চিত করতে সেগুলো বাংলাবান্ধা বন্দর, শিলিগুড়ি সীমান্তের ফুলবাড়ী স্থলবন্দর ও কাকরভিট্টা বন্দর হয়ে নেপালে পাঠানো হয়।

দূতাবাস জানায়, এই উদ্যোগ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।

দূতাবাস উল্লেখ করে, এই উপহার দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান আন্তরিকতা, শুভেচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে অধিকতর সুদৃঢ় করে চলেছে।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এ বছরের সিজনস বেস্ট কমপ্লিমেন্টস উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সাংস্কৃতিক ও জনকূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০