ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি পেশায় একটি লাড্ডুর দোকানের কর্মচারী ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আজ রাতে মুজাহিদসহ ১৫-২০ জনের একটি দল মোহাম্মদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং কাউসার নামের এক যুবক মোহাম্মদকে লক্ষ্য করে বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর সংবাদ পেয়ে মোহাম্মদের বোন শারমিন আক্তার স্থানীয়দের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ৫০ মিনিটে মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। হত্যার ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশ অবগত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০