ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে ডুয়েটে উদযাপিত হচ্ছে ‘ডুয়েট ডে-২০২৬’

অশ্রু কুমার : ডুয়েট প্রতিনিধি:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে ‘ডুয়েট ডে-২০২৬’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হচ্ছে।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও পায়রা অবমুক্তকরণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি ‘ডুয়েট ডে-২০২৬’ উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার মধ্যে উৎসবের আমেজ ও আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

পরে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গবেষণাকর্মে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ শিক্ষকদের ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ এবং কৃতী শিক্ষার্থীদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

দিনের আয়োজনের শেষভাগে শিক্ষার্থীদের জন্য থাকছে জমকালো কনসার্ট। বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজনে পর্যায়ক্রমে নাইটরোজ, সৃজনী, ফোক সঙ্গ, ড্রিমস ব্যান্ড, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে ও আর্টসেল সংগীত পরিবেশন করবে। জনপ্রিয় এসব ব্যান্ডের পরিবেশনায় রাত পর্যন্ত মুখর থাকবে ডুয়েট ক্যাম্পাস।

ডুয়েটের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডুয়েট ডে-২০২৬’ ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি প্রাণবন্ত হয়ে উঠেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০